অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু ১১ ফেব্রুয়ারি

প্রচ্ছদ » রাজনীতি » অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু ১১ ফেব্রুয়ারি

advপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সং‌শ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬২২তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০