ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিওতে আবেদন শুরু ১৮ মার্চ

প্রচ্ছদ » জাতীয় » ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিওতে আবেদন শুরু ১৮ মার্চ

Intraco-Refuelingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারে আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮মার্চ কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহন শুরু হবে। যা চলবে ২৭ মার্চ পর্যন্ত।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপক এএফসি ক্যাপিট্যাল লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬২৪ তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আইপিওরমাধ্যমেপুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে।

উত্তোলিত টাকায় এলপিজি বোতলজাতকরণ ও ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট স্থাপন এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।

গত ৫ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৮৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল ও এশিয়ান টাইগার ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১