ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কুইন সাউথ

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কুইন সাউথ

Queen South Textile Mills Ltdপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে সম্প্রতি আইপিও লটারি সম্পন্ন করা বস্ত্রখাতের কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এখন সিডিবিএলের মাধ্যমে লটারিতে বিজয়ীদের বিও অ্যাকাউন্টে শেয়ার পৌছানোর পরপরই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। এরপর গত ৭ জানুয়ারি কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। আইপিও আবেদন প্রক্রিয়া ১৫ জানুয়ারি শেষ হয়।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১.৫০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত এ টাকা দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.২০ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০