খালেদা জিয়ার জামিন স্থগিত

প্রচ্ছদ » Uncategorized » খালেদা জিয়ার জামিন স্থগিত

khaldaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আগামী ১৮ মার্চ রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ ১৪ মার্চ বুধবার সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে দুদক ও রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের পৃথক দুইটি আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৃথক শুনানি শেষে রোববার পর্যন্ত বেগম জিয়ার জামিন স্থগিত করেন আপিল বিভাগ। রোববারের মধ্যে লিভ টু আপিলের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

গত ১২ মার্চ সোমবার খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এরপর মঙ্গলবার ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।

উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখনও সেখানেই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১