চট্টগ্রামে অস্ত্র-অটোরিকশাসহ চার ছিনতাইকারী আটক

প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামে অস্ত্র-অটোরিকশাসহ চার ছিনতাইকারী আটক

hyjackচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নেভাল এভিনিউ এলাকায় ছিনতাইয়ের সময় চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১ লাখ ৭০ হাজার টাকা, অস্ত্র ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর কালামিয়া বাজার এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে মো. মাকসুদুর রহমান (৩০), দক্ষিণ বাকলিয়ার মৃত তবদলের ছেলে মো. জয়নাল (২৮), লোহাগাড়া থানার হাজী ফখরুল আহমেদের ছেলে মো. ওয়াহিদুল ইসলাম (২৮) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. আবুল হাসেমের ছেলে মো. ইকবাল (২৪)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা ব্যাংকের জুবলী রোড শাখা থেকে টাকা উঠিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন একটি বেসরকারি সমবায় সমিতির দুই সদস্য। পথে নগরীর নুর আহম্মদ সড়কের নেভাল এভিনিউ এলাকায় তারা ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ঘটনাস্থলের পাশেই থাকা ডিবির একটি টিম দুর্বৃত্তদের প্রতিরোধ ও ধাওয়া করে সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে চারজনকে আটক এবং ছিনতাইকৃত টাকাগুলো উদ্ধার করে।

শহীদুল্লাহ বলেন, ‘গ্রেফতার ছিনতাইকারীরা সংঘবদ্ধ চক্রের সদস্য। একই গ্রুপ মঙ্গলবার দুপুরে কাজির দেউড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে লাভ লেন এলাকায় এক টাইলস ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই করে। গ্রেফতারের পর চার ছিনতাইকারীকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত তিন মাসে নগরীর কোতয়ালী এবং চকবাজার থানা এলাকায় ছোটবড় মিলিয়ে অন্তত ২৫টি ছিনতাইয়ের তথ্য দিয়েছে’।

নগর ডিবি পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা ১ লাখ ৭০ হাজার টাকা, একটি দেশীয় অস্ত্র, একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্টমেট্রো : থ -১১২৩৮৫), একটি ট্যাব, ১৭টি মোবাইল, একটি সোনার লকেট ও একজোড়া সোনার কানের দুল, দুটি চাইনিজ নাইফ, একটি ছোড়া ও ৪টি কার্তুজ জব্দ করা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১