সিনিয়র সচিবের মর্যাদায় বিএসইসি চেয়ারম্যান ও ৩ কমিশনার

প্রচ্ছদ » Uncategorized » সিনিয়র সচিবের মর্যাদায় বিএসইসি চেয়ারম্যান ও ৩ কমিশনার

bsec and govপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। পাশাপাশি অতিরিক্ত সচিবের পদমর্যাদা পেয়েছেন বিএসইসির ৩ কমিশনার। এরা হলেন- বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, অধ্যাপক স্বপন কুমার বালা।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বর্তমান চুক্তির মেয়াদকাল পর্যন্ত তারা এই পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি পাবেন ।

২০১৪ সালের ১০ এপ্রিল চার বছরের চুক্তিতে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেন। তিনি যোগ দেন ওই বছরের ১৫ মে। আগামী ১৪ মে তার মেয়াদ শেষ হবার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও কমিশনের বর্তমান কমিশনার মো. আমজাদ হোসেনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ এপ্রিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও কমিশনের বর্তমান কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী কমিশান পদের মেয়াদ শেষ হবে ৩ মে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও কমিশনের বর্তমান কমিশনার স্বপন কুমার বালা ২০২০ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১