ফিলিপাইনে হোটেলে অাগুন, নিহত ৪

প্রচ্ছদ » Uncategorized » ফিলিপাইনে হোটেলে অাগুন, নিহত ৪

Philippinesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভিলিয়নের আগুন নিয়ন্ত্রণে আসেনি। হোটেলটিতে এখনো অন্তত ১৯ জন আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাকিদের ছাদ থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভিলিয়ন একই সঙ্গে হোটেল এবং ক্যাসিনো। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ম্যানিলা শহরের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জনি ইয়ু বলেন, নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুজনই হোটেলের কর্মী। তারা হোটেলের ভেতর আটকা পড়েছিলেন।

এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন। ২১ তলা ভবনটিতে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ইতোমধ্যে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১