এক পক্ষের ধর্মঘটে আরেক পক্ষের প্রতিবাদ

প্রচ্ছদ » Uncategorized » এক পক্ষের ধর্মঘটে আরেক পক্ষের প্রতিবাদ

manikganjমানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে আগামী ২৮ মার্চ এক পক্ষের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন করেছে আরেক পক্ষ।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এতে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের নেতৃবৃন্দসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠন অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক কাউয়ুম খান প্রমূখ।

বক্তরা আগামী ২৮ মার্চ ডাকা ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন। সেইসঙ্গে জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারকে চাঁদাবাজ উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য সম্প্রতি ৫ দফা দাবিতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আগামী ২৮ মার্চ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

পরিবহন সেক্টর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক মাস ধরে মানিকগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। এর আগেও কয়েক দফায় ধর্মঘটের ডাক দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০