ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের টাকা নিলো বিএমএসএল ইনভেস্টমেন্ট

প্রচ্ছদ » Uncategorized » ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের টাকা নিলো বিএমএসএল ইনভেস্টমেন্ট

biniogkariপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের দ্বিতীয় মেয়াদে বিতরণ শুরু হয়েছে। দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই টাকা নিয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

সোমবার প্রতিষ্ঠানটির কাছে ৮ কোটি ৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। চেকটি তুলে দেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। চেকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইন চেয়ারম্যান আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: রিয়াদ মতিন, আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক উল আলম, উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম।

এর আগে গত ১৪ মার্চ এই তহবিল থেকে ২২ কোটি ৯১ লাখ টাকা নেন ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড।

উল্লেখ, ২০১০ সালে ধসের পরিপ্রেক্ষিতে মার্জিন ঋণ গ্রহীতা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের পক্ষ থেকে ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ঘোষণা করা হয়। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মাঝে ৬৪২ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর সুদসহ আদায় হয়েছে ৬৮৬ কোটি টাকা। ওই ৯০০ কোটি টাকার মধ্যে এখনো ২৫৭ কোটি ৪০ লাখ টাকার মত জমা আছে। এই টাকা থেকেই প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় মেয়াদে টাকা দেওয়া হচ্ছে। এই ফান্ডের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। ৬ শতাংশ সুদ হারে টাকা নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

সূত্র: অর্থসূচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১