খাগড়াছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » খাগড়াছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

raselখাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী মো. রাসেল (১৭) মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাসেল খাগড়াছড়ি জেলা সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে এবং খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী।

জানা গেছে, শনিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মিলনপুর এলাকায় ৫/৬ জন দুর্বৃত্ত ছাত্রলীগ কর্মী রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেরা সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে অবস্থার অবনতি হয়। পরে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১