সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৭৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে এক কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১