স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলাকারী যুবলীগ নেতা গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলাকারী যুবলীগ নেতা গ্রেফতার

mannanসাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনায় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ট্র্যাকিং করে সোমবার গভীর রাতে খুলনা শহর থেকে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

এদিকে যুবলীগের হামলার ঘটনায় সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আব্দুল মান্নানকে ১ নং আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, খুলনার একটি বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গতকাল সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনছুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি মীর শাহিন, যুবলীগ নেতা বাবু ও ছাত্রলীগ নেতা তৌকিরসহ বেশ কয়েকজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১