শিল্পার সহায়তায় আকর্ষণীয় শারীরিক গড়ন

প্রচ্ছদ » Uncategorized » শিল্পার সহায়তায় আকর্ষণীয় শারীরিক গড়ন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী সবসময় অনুপ্রেরণা হয়েছে উঠেছে, যখন ফিটনেস ও আকর্ষণীয় বডি শেপের প্রসঙ্গ আসে।

নতুন মা হওয়া নারীদের শরীরের ওজন ঝরানো কিংবা বয়সের সঙ্গে সঙ্গে কিভাবে শরীরের শেপ বজায় রাখা যায়, তার জন্য শিল্পার ফিটনেস অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত।

আর বর্তমানে ইউটিউব শিল্পা তার নিজের ফিটনেস চ্যানেল চালু করায়, তার ফিটনেসের গোপন রহস্য সকল ভক্তদের জন্য প্রকাশ্য যারা ফিটনেসে তাকে অনুপ্রেরণা বলে মনে করেন।

এই ইয়োগা বিশেষজ্ঞ তার ইউটিউব চ্যানেলে সাধারণ ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শমূলক ভিডিও নিয়মিত পোস্ট করছেন। যারা অলসতার কারণে জিমে যান না কিংবা ব্যস্ত সময়সূচির কারণে জিমে যাওয়ার সময় বের করতে পারেন না তাদের জন্য সম্প্রতি ৪১ বছর বয়সী এই অভিনেত্রী প্রাথমিক অবস্থার ব্যায়ামের একটি নতুন পোস্ট ভিডিও পোস্ট করেছেন।

‘লাইফ ইন এ মেট্রো’ খ্যাত এই অভিনেত্রী নতুন ভিডিওটিতে ফিটনেসের নানা কায়দা দেখিয়েছেন, যা আপনাকে শুধু শক্তি অর্জনেই সাহায্য করবে না, পাশাপাশি আরো তীব্র শারীরিক ব্যায়ামের প্রস্তুতি দেবে।

এই প্রাথমিক পর্যায়ের ব্যায়ামগুলো অন্যান্য রুটিন কাজের ফাঁকে করে ফেলা যাবে এবং এর জন্য কোনো ব্যায়াম পোশাকের প্রয়োজন পড়বে না।

ফিটনেস চর্চায় যারা নতুন তাদের জন্য প্রকাশিত এই ভিডিওতে শিল্পা কিছু সাধারণ কৌশল যেমন ‘হিপ বাড়ানো’ এবং ‘চেয়ার থেকে স্কোয়াট’ দেখিয়েছেন এবং এগুলো যেকোনো জায়গায় ব্যায়াম সরঞ্জাম ছাড়াই করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০