beximco-pharma-পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৪১৬ বারে ৬৯ লাখ ৩৪ হাজার ২২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৬ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৪৬ শতাংশ।

শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৫৯ বারে ৭০ হাজার ১৭টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, আইএফআইসি, প্রিমিয়ার ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও জিএসপি ফিন্যান্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০