নাটোরে বজ্রপাতে নারীসহ আহত ৯

প্রচ্ছদ » Uncategorized » নাটোরে বজ্রপাতে নারীসহ আহত ৯

notoনাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে দুই নারীসহ নয়জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম (৪০), সাহাপুরের আয়েতুন (৬০), বিলহরিবাড়ী গ্রামের আইগরী (৪৫), জগিন্দনগর গ্রামের হাবিবুর (৩০), শরিফুল (২৪), কালাম (৪৫),বাবলু (২৮), সাড্ডাক (৫০) এবং খ্বুজীপুরের আফছার (৪০)।

স্থানীয়রা জানান, বিকেলে গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়। এসময় বজ্রপাত হলে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম ও খুবজীপুর গ্রামের আফছার নিজ বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন।

অন্যদিকে, একই সময় বিয়াঘাট ইউনিয়নের জগিন্দনগর গ্রামের একটি মাঠে কাজ করছিল কয়েকজন শ্রমিক। কিন্তু বজ্রপাত শুরু হলে একই গ্রামের স্লুইগেট এলাকায় রসুন বহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে আশ্রয় নেয় তারা। তবে শেষ রক্ষা হয়নি। বজ্রপাতের কবলে পড়ে তারাও আহত হয়েছেন। পরে স্থানীয়রা নিলুফা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১