কুড়িগ্রামে হঠাৎ শিলা বৃষ্টিতে দিশেহারা কৃষক: ফসলের ব্যাপক ক্ষতি

প্রচ্ছদ » খেলা » কুড়িগ্রামে হঠাৎ শিলা বৃষ্টিতে দিশেহারা কৃষক: ফসলের ব্যাপক ক্ষতি

korigram+কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে হঠাৎ শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরের দিকে শিলা বৃষ্টি শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা পড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, বেলা ১১টার দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে। এরপর প্রচণ্ড বৃষ্টি সঙ্গে বরফ পাথর পড়তে শুরু করে। কুড়িগ্রামে গড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া হয়েছে।

শিলা বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলায় গম, ভুট্টা, মসুর ডালসহ বেশ কয়েক ধরনের ফসলের ক্ষতি হয়েছে। পাশাপাশি আম-লিচু গাছের মুকুল ঝড়ে পড়েছে।
korigram2
জেলার নাগেশ্বরী উপজেলার কাচারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন, আমার ১০ বিঘা জমিতে ভুট্টা ও গম রোপণ করেছিলাম। যা কয়েক দিনের মধ্যেই ঘরে তুলতে পারতাম। কিন্তু সকালে হঠাৎ করে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন যা আছে তা দিয়ে চাষের খরচ উঠবে না।

ফুলবাড়ী উপজেলার রিজভী বলেন ,বেশ কিছুদিন ধরে রোদের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে এখন একটু শান্তি পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, শিলা বৃষ্টির কারণে গাছের সব মুকুল ঝরে গেছে। এতে করে তার ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০