নারীকে নগ্ন করে ভিডিও, সেই যুবলীগ নেতার গ্রেফতার দাবি

প্রচ্ছদ » সারাদেশ » নারীকে নগ্ন করে ভিডিও, সেই যুবলীগ নেতার গ্রেফতার দাবি

bogra-karimবগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কৈপাড়া, নারুলী, নাটাইপাড়া, বউবাজার কাজীরমোড়সহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দারা যুবলীগ নেতা ও মাইটিভির প্রতিনিধি লতিফুল করিমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার বেলা ১১টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শত শত নারী-পুরুষ ও শিশুরা বিভিন্ন স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করে। এদিকে মানববন্ধন চলাকালে লতিফুলের বাহিনী মোটরসাইকেলে করে এসে মানববন্ধনকারীদের হুমকি দিয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ ও শিশুদের হাতে থাকা ব্যানারে লিখা ছিল, ‘আমরা বাড়ি করতে চাই সন্ত্রাসী/চাঁদাবাজ করিম বাহিনীর অত্যাচারে করতে পারি না, আমরা শান্তিতে বাঁচতে চাই, করিম বাহিনীর অত্যাচারের হাত থেকে আমরা প্রাণ ভিক্ষা চাই’।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৈপাড়ার সুমাইয়া খাতুন জানান, সম্প্রতি মধ্যযুগীয় কায়দায় নারীকে নগ্ন করে ভিডিও এবং বরফ ব্যবসায়ী এনামুলকে জিম্মি করে চাঁদা আদায় করেছে যুবলীগ নেতা সন্ত্রাসী লতিফুল করিম।

এমন ঘটনা অনেকবার ঘটিয়েছে করিম। এলাকায় কেউ বাড়িঘর নির্মাণ করতে গেলে তাকে চাঁদা ও বেশি দাম দিয়ে রড, সিমেন্ট, বালু কিনতে হয়। না নিলে অমানুষিক অত্যাচার করা হয়। দলের নাম ভেঙে নানা অপকর্ম করে যাচ্ছে করিম। প্রশাসন তার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আজ নির্যাতিত অনেক পরিবার এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। করিম পূর্ব বগুড়ার সিএনজি চালকদের জিম্মি করে প্রতিদিন চাঁদা আদায় করে কোটিপতি হয়েছে। এখন ছয়তলা বাড়ি নির্মাণ করেছে করিম।

মানববন্ধনে যুবলীগ নেতা ও সিএনজি মালিক সমিতির নেতা লতিফুল করিমের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য রাখেন- ভুক্তভোগী জাইদুল ইসলাম, আব্দুর রহীম, শিল্পী বেগম ও উম্মে কুলসুমসহ এলাকাবাসী।

উল্লেখ, গত ২৬ মার্চ রাতে এক নারী ও ব্যবসায়ীকে নগ্ন করে ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগ যুবলীগ নেতা লতিফুল করিমসহ তার আট সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা হয়। কিন্তু পুলিশ আজও তাকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগে পুলিশের একটি মহল তাকে রক্ষার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১