আইপিএলের আগে নতুন নিশানা চাহালের

প্রচ্ছদ » Uncategorized » আইপিএলের আগে নতুন নিশানা চাহালের

chahalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সামনেই আইপিএল। তার আগে নতুন ভুমিকায় ইউজবেন্দ্র চাহাল। শ্যুটিংয়ের রাইফেল হাতে হাত পাকিয়ে নিলেন ভারতের এই মুহূর্তের স্পিন সেনসেশন। পেশাদার শ্যুটারদের ঢঙে কানে হেডফোন আর হাতে শ্যুটিং রাইফেল নিয়ে একের পর একের গুলি চালিয়ে গেলেন ভারতীয় রিস্ট স্পিনার। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাহাল লিখেছেন, ‘আইপিএলের আগে নতুন টার্গেটে কিছুটা হাত পাকিয়ে নেওয়া গেল।’

চলতি বছরে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ইউজবেন্দ্র চাহাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতেও দারুণ সফল ভারতীয় এই স্পিনার। দক্ষিণ আফ্রিকা সফরের ৬ ওয়ানডে ম্যাচে ১৬টি উইকেট নেন চাহাল।

এরপর যদিও প্রোটিয়াদের তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের দুই ম্যাচে খুব বেশি ভালো করতে পারেননি তরুণ এই স্পিনার। সেঞ্চুরিয়নে চার ওভার বল করে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৪ রান দিয়েছিলেন। এরপরই চাহালের বোলিং বিপর্যয় নিয়ে চর্চা শুরু হয়; কিন্তু শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট তুলে নিয়ে ছন্দে ফেরেন ভারতীয় লেগ স্পিনার।

আইপিএল নিলামে রাইট টু ম্যাচ কার্ডে ৬ কোটি রুপিতে চাহালকে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল ক্যারিয়ারে ৫৬ ম্যাচ খেলে চাহালের ঝুলিতে রয়েছে ৭০টি উইকেট। ৮ এপ্রিল ইডেন গার্ডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১