দ্রুত ফিরতে নেইমারের কঠোর অনুশীলন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দ্রুত ফিরতে নেইমারের কঠোর অনুশীলন

neymerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি নেইমারের। তবে বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামতে মরিয়া ব্রাজিলের এই ফরোয়ার্ড। সেই লক্ষ্যে কঠোর অনুশীলনও করছেন নেইমার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অনুশীলনের এমনই কিছু ছবি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার। অনুশীলনের কিছু ছবি পোস্ট করে নেইমার ক্যাপশনে লেখেন, ‘ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়।’

গত ২৬ ফব্রুয়ারি ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে পিএসজির ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান নেইমার। গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে। ফলে দেশে ফিরে দ্রুত চোটের জায়গায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার।

অস্ত্রোপচারের পর ব্রাজিলের দলের ডাক্তার জানান নেইমারের ফিরতে দুই-তিন মাস সময় লাগবে। তবে পিএসজি কোচ উনাই এমিরে জানালেন দুই-তিন সপ্তাহ পরই ফিরবেন নেইমার। মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে এই কোচ বলেন, ‘আমি এই সপ্তাহে নেইমারের সঙ্গে কথা বলেছি। সে ভালো আছেন। আমাদের মধ্যে ফাইনাল নিয়ে কথা হয়েছে। সে ওই ম্যাচের দিকে নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১