২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামীকাল ৪ এপ্রিল, বুধবার স্পট মার্কেট যাচ্ছে ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।
সূত্র মতে, লাফার্জ হোলসিমের লেনদেন শেষ হবে ৫ এপ্রিল। এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল।
আর ইনফরমেশন সার্ভিসের লেনদেন শেষ হবে আগামী ১৬ এপ্রিল। এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।








