ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও অনুমোদন

VFS-treadনিজস্ব প্রতিবেদক: ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভিএফএস থ্রেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯০ পয়সা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা শূন্য ২ পয়সা।

পুঁজিবাজার দিয়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ বাবদ ব্যয় করবে।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০