দর বাড়ার শীর্ষে মুন্নু জুট স্ট্যাফলার্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে মুন্নু জুট স্ট্যাফলার্স

Monno-Ceramicপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৬৮ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৯৭৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২১৩ বারে ১৯ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৯৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৩১ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১২৫ বারে ৪৩ হাজার ৬০৪টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৭৭ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিল রি-রেলিং মিলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা সিমেন্ট, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০