বিকেলে ২ কোম্পানির পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » বিকেলে ২ কোম্পানির পর্ষদ সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।কোম্পানি দুইটি হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক:
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
প্রিমিয়ার ব্যাংক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








