৩ কোম্পানির লেনদেন বন্ধ আজ
প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির লেনদেন বন্ধ আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানি তিনটি হচ্ছে- ইসলামিক ফিন্যান্স, জাহিন স্পিনিং ও ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার গতকাল ৩ এপ্রিল স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর লেনদেন স্পটে শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী রোববার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








