ভারতকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

প্রচ্ছদ » সারাদেশ » ভারতকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

cricketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। উত্তেজনাকর সেই ম্যাচে ভারত হুইলচেয়ার ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে দলটি।

মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০১ রান করে স্বাগতিক ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে রমেশের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন উজ্জ্বল। এছাড়া তিন উইকেট নেন রাজন।

ভারতের দেয়া ১০২ রানের জবাবে খেলতে নেমে শুরুতে মহসিনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করেন মিঠু। সঙ্গে উজ্জ্বলের অপরাজিত ২৪ রানের উপর ভর করে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

এদিকে শনিবার থেকে দিল্লিতে ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০