সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৭ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮১৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।








