ফারইস্ট ফিন্যান্সের পর্ষদ সভা ১৭ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » ফারইস্ট ফিন্যান্সের পর্ষদ সভা ১৭ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








