সেনা মোতায়েন ক্ষমতা ইসির নেই : কাদের

প্রচ্ছদ » Uncategorized » সেনা মোতায়েন ক্ষমতা ইসির নেই : কাদের

Kaderনিজস্ব প্রতিবেদক: কোনো নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষমতা ইসির হাতে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

তিনি বলেছেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ অনেক দপ্তর নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্ত থাকে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসির অধীনে থাকে না। তাই ইসি চাইলেও সেনাবাহিনী মোতায়েন করতে পারবে না। এটাই সংবিধানে বলা আছে। কেউ চাইলেও সংবিধানের বাইরে কারো কিছু করার সুযোগ নেই।

আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক নবগঠিত উপ-কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন।

raji fakrulনবনির্বাচিত উপ কমিটির সভাপতি সাবেক এম্বাসেডর মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-আন্তর্জাতিক বিষয়ক নবগঠিত উপ-কমিটির সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান এমপি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি প্রমুখ।

আজ সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায় বিএনপি নেতারা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে আরও বলেন, সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সরকারকে শুধু অনুরোধ করতে পারবে। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে। যা করার সরকার করবে। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতারা উনাকে নিয়ে একেক সময় একেক রকম বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছিলেন। তাকে জোর করে হাসপাতালে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি হাসপাতালে যাওয়াতে অবশ্য একদিক থেকে সুবিধা হয়েছে। জাতি দেখেছে তিনি কতটুকু অসুস্থ। তিনি জেলে যাওয়ার আগে যতটুকু সুস্থ ছিলেন, জেলে যাওয়ার পর আরও বেশি হাস্যোজ্জ্বল ও সুস্থ মনে হয়েছে। তিনি সুস্থ থাকুক আমরা চাই।

উপ-কমিটির সদস্যদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক বলেন, আপনারা দায়িত্ব পেয়েই আত্মপ্রচার শুরু করবেন না। বিলবোর্ড, ফেস্টুন করবেন না। কেউ যদি এ ধরণের কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে এমন কিছু ইস্যু আমাদের সামনে চলে আসে, যেখানে দলীয় অবস্থান পরিষ্কার করার প্রয়োজন হয়ে পড়ে। উপ-কমিটির সদস্য যে দায়িত্বে থাকবে, ওই সময়ে আপনারা সেটা অবস্থান তুলে ধরবেন। এজন্য দায়িত্ব পালনে সজাগ থাকবেন, যাতে সঠিক তথ্য পাওয়া যায়।

সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব ড. সাম্মী আহমেদ, উপ-কমিটির সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ব্যারিস্টার জাকির আহাম্মদ, বদিউজ্জামান সোহাগ, নিয়াজ মোর্শেদ এলিট, প্রলয় সমদ্দার, কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০