৩৮ টাকায় চাল কিনবে সরকার
প্রচ্ছদ » Uncategorized » ৩৮ টাকায় চাল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক : কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ৩৮ টাকা দরে বোরো চাল ও ২৬ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আতপ চাল সংগ্রহ করা হবে ৩৭ টাকা কেজি দরে। তবে উৎপাদন কম হওয়ায় এবার কোন গম সংগ্রহ করা হবে না।
আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এবার ১০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে । এর মধ্যে আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
তিনি বলেন আগামী ২ মে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ৩১ আগস্ট।
তিনি জানান, সরকারি গুদামে বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ মজুদ রয়েছে। ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিক খাদ্য শস্য মজুত রয়েছে।








