টিয়ারসেল ফাঁকাগুলিতে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » টিয়ারসেল ফাঁকাগুলিতে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

policeনিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারসেল ও ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।

রোববার রাত পৌনে ৮টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরই ফাঁকা হতে শুরু করে শাহবাগ। টিয়ারসেলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

ছত্রভঙ্গ করে দেয়ায় শাহবাগ পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশ ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা চারুকলার সামনে অবস্থান নিয়েছেন। পুলিশ শাহবাগ থানার সামনে থেকে এখনো চারুকলার দিকে টিয়ারসেল নিক্ষেপ করছে।

মুখোমখি অবস্থান নিয়েছে পুলিশ ও আন্দোলনকারীরা। পুলিশ জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে ঢাকা বিশ্ববিদ্যারয়ের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন দাবি করেছেন, পুলিশের টিয়ারসেল ও লাটিচার্জে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০