দীর্ঘ দিনের মন্দা কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার

প্রচ্ছদ » Uncategorized » দীর্ঘ দিনের মন্দা কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দীর্ঘ দিনের মন্দা কাটিয়ে পুঁজিবাজার উত্থানে ফিরেছে। এখন সূচকের সাথে লেনদেনও বাড়ছে বাজারে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর ডিএসইতে ৮১৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে আজ ডিএসইতে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭১০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৯১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০