ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় গান ‘দেসপাসিতো’

প্রচ্ছদ » Uncategorized » ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় গান ‘দেসপাসিতো’

aaaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় গানের জায়গা দখল করলো দেসপাসিতো গানটি। সঙ্গীতের ইতিহাসে প্রথম গান হিসেবে ইউটিউবে ৫০০ কোটির মেগাক্লাবে নাম লেখালো ‘দেসপাসিতো’।

মাত্র ১৫ মাসেই একটি গান সারাবিশ্বের মানুষের মন জয় করে নিয়েছে। পুয়ের্তোরিকান শিল্পী লুইস ফনসি ও র্যা পার ড্যাডি ইয়াঙ্কির গাওয়া ‘দেসপাসিতো’ গানটি মাতিয়েছে দেশ বিদেশের কোটি দর্শকের মন। গানটির দর্শকসসংখ্যা এখন প্রায় ৫০১ কোটির বেশি। বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই গান এখন এমন উচ্চতায় পৌঁছেছে, এর ধারে কাছেও কোনো গান নেই।

দ্বিতীয় সর্বোচ্চ দর্শক রয়েছে ওয়াইজ খলিফার ‘সি ইউ এগেইন’ গানের। সেটি দেখেছেন ৩৪৯ কোটির বেশি দর্শক। ৩৪২ কোটি দর্শক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এড শিরানের ‘শেপ অব ইউ’।

পুয়ের্তো রিকার জাতীয় দৈনিক ‘উন নুয়েভো দিয়া’য় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘দেসপাসিতো’ গানটির ফলে বর্তমানে অন্য যেকোন সময়ের চেয়ে দেশটির প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়েছে। বলা চলে এই মুহূর্তে পর্যটকদের সকল আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ৯,১০৪ বর্গকিলোমিটার আয়তনের উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের ছোট্ট এই দেশটি। ‘দেসপাসিতো’ গানটি দেখে এখন অনেকেই সেই দেশে ঘুরতে যাচ্ছে।

ইতোমধ্যে গানটি নিয়ে শত শত ফিউশন, ডান্স ভিডিও বের হয়েছে। দেসপাসিতোর সুরে মেতেছে পুরো বিশ্বের সঙ্গীত প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০