বৈশাখ উপলক্ষে সেনিজের শর্ত

প্রচ্ছদ » সারাদেশ » বৈশাখ উপলক্ষে সেনিজের শর্ত

senijপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ তরুণ কণ্ঠশিল্পী সেনিজ। মাঝে বেশ খানিকটা সময় নিয়েছেন নিজেকে তৈরি করতে। এরপর ২০১৬ সালে স্বনামে (সেনিজ) প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম। আর তারই ঠিক দুই বছর পর বৈশাখী উৎসবের উপহার নিয়ে এবার সবার সামনে হাজির হলেন তিনি।

‘রেখো না আর কোনো দূরত্ব, তোমায় দিলাম মনের রাজত্ব, আমার সাথে প্রেম করতে লাগে না শর্ত’ -এভাবেই মনের ভাব প্রকাশ করলেন তরুণ গায়িকা সেনিজ। তবে বাস্তব জীবনে নয়, গানে গানেই তিনি এই কথা জানিয়েছেন।

পহেলা বৈশাখ উপলক্ষে তিনি প্রকাশ করেছেন ‘শর্ত’ শিরোনামের নতুন একটি গান। এতেই নাচে-গানে চমকে দিয়েছেন সেনিজ। মঙ্গলবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘শর্ত’ গানটি।

রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক এ গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মূল মডেল হিসেবে দারুণ ঝলক দেখিয়েছেন সেনিজ নিজেই। মডেল হিসেবে আরও আছেন সৈয়দ সামিউল হক, নুসরাত আজিজ, শুভ প্রমুখ।

সেনিজ বলেন, গানটির জন্য আমি প্রায় দুই বছরের প্রস্তুতি নিয়েছি। অবশেষে সেটি প্রকাশ পেয়েছে। গানটির অডিও এবং ভিডিওতে একটা ম্যাসেজ আছে- সেটা হলো ভালোবাসা হতে হবে শর্তহীন। শ্রোতা হিসেবে জীবন ভাইয়ার কথা এবং ইমন ভাইয়ার সুর-সংগীত আমার খুবই ভালো লাগে। এই গানটিতে একসঙ্গে দু’জনকেই আমি পেয়েছি। ভিকি ভাইয়া দারুণ নির্মাণ করেছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

গানটি সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও শোনা যাবে দেশের সবকটি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০