নববর্ষে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিহত

প্রচ্ছদ » আজকের সংবাদ » নববর্ষে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিহত

road-acciজয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাংলা নববর্ষ উপলক্ষে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ফাহামিদা আখতার মিতা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে জয়পুরহাট-হিলি সড়কের গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতা বগুড়ার কুন্দরহাট হাইওয়ে পুলিশে কর্মরত কনস্টেবল হাবিবুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মিতা তার বন্ধু দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চন্ডিপুর এলাকার মৃত দুলাল চন্দ্র সরকারের ছেলে তোতন সরকার অনিকের মোটরসাইকেলে করে নববর্ষ উপলক্ষে জয়পুরহাটের বিনোদন কেন্দ্রে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার গতন শহর এলাকায় বিপরীত দিক থেকে আসা আটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মিতা পাকা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, মিতার বন্ধু অনিকের বেপরোয়া মোটরসাইকেল চালানোার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০