রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নির্মাণাধীন ভবনের ক্রেন ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মোস্তাজুল ইসলাম (২২)। আহত বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর শাহমুগদুম থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।








