ফ্যাস ফিন্যান্সের পর্ষদ সভা ১৮ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » ফ্যাস ফিন্যান্সের পর্ষদ সভা ১৮ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








