২ কোম্পানির লেনদেন চালু কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির লেনদেন চালু কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ১৬ এপ্রিল, সোমবার চালু হবে।
কোম্পানি দুইটি হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ১৫ এপ্রিল, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ ও ১২ এপ্রিল কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








