সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

প্রচ্ছদ » Uncategorized » সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

mymensinghময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ের ধামাইল এলাকায় সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লিজা আক্তার (২৫) তার দুই বছর বয়সী সন্তান ইয়াসিনকে নিয়ে ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, প্রায় ৫ বছর আগে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল এলাকার রাজিব ঢালীর সঙ্গে বিয়ে হয় স্থানীয় গফরগাঁও ইউনিয়নের মৃধা বাড়ির শাহজাহান মৃধার মেয়ে লিজা আক্তারের। তাদের সংসারে ইয়াসিন ঢালী নামে দুই বছর বয়সী এক শিশু সন্তান ছিল। প্রায়ই শাশুড়ির সঙ্গে লিজা আক্তারের ঝগড়া হতো। সোমবারও একমাত্র সন্তান ইয়াসিনের হাতকাটা নিয়ে শাশুড়ি-বউয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন লিজা আক্তার।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, পারিবারিক কলহের জের ধরে সন্তানকে নিয়ে লিজা আক্তার ট্রেনের নিচে ঝাঁপ দেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০