বক্স অফিস মাতিয়ে রেখেছে বাঘি ২

প্রচ্ছদ » Uncategorized » বক্স অফিস মাতিয়ে রেখেছে বাঘি ২

tiger2পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোমান্টিক ও অ্যাকশন ঘরানা সিনেমা ‘বাঘি ২’। মুক্তি পেয়েছে গেল ৩০ মার্চ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। টাইগারের চোখ ধাঁধানো অ্যাকশন ও দিশা পাটানির সঙ্গে রোমান্স-রসায়ন প্রশংসার বানে ভাসছে বলিউডজুড়ে। মুক্তির দুই সপ্তাহ পেরিয়েও বক্স অফিস মাতিয়ে রেখেছে ‘বাঘি ২’। ছবিটি ব্যবসায়িকভাবেও পেয়েছে দারুণ সাফল্য।

এরইমধ্যে বক্স অফিসে ‘বাঘি ২’ ছাড়িয়ে গেছে ১৫০ কোটি রুপির আয়। এই প্রজন্মের দুজন তারকার ছবি নিয়ে দর্শক এমন সাড়া দেবেন তা ভাবেননি কেউই। তবে এটাই হয়েছে, মাতিয়ে দিয়েছেন টাইগার-দিশা।

বলিউড তারকা টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি’ ছবিটি বেশ সাফল্যের সৃষ্টি করেছিলো। তারই প্রেক্ষিতে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বাঘি ২’ নিয়ে এর দর্শকদের মধ্যে উত্তেজনা ছিলো। তার ফল পাওয়া যাচ্ছে বক্স অফিসে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল, ১.৭৫, ১৪ এপ্রিল ২.৫ ও ১৫ এপ্রিল ২.৯৫ কোটি রুপি শুধু ভারতে আয় করেছে। এ পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির নিট আয় দাড়িয়েছে ১৫৫.৬৫ কোটি রুপি।

ছবিতে অন্য মাত্রার অ্যাকশন দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন নির্মাতা আহমেদ খান। এজন্য থাইল্যান্ড ও মুম্বাইয়ের অ্যাকশন কো-অর্ডিনেটর সাহায্য নিয়েছেন। জানা গেছে, ‘বাঘি ২’ টিম ৭৮দিন অ্যাকশন দৃশ্যের শুটিং করেছে। পাশাপাশি এর জন্য টাইগার শ্রফকে ৪৬৭ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হয়েছে।

টাইগার-দিশা ছাড়াও এতে অভিনয় করেছেন রণদীপ হুদা, দীপক দব্রিয়াল, মনোজ বাজপায়ী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০