ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

trainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ি রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর বিকট শব্দে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পরই চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০