১৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

প্রচ্ছদ » খেলা » ১৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

bordপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৩ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

রেনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ২৪ এপ্রিল, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

জিলবাংলা সুগারের বোর্ড সভা ২৪ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শ্যামপুর সুগারের বোর্ড সভা ২৪ এপ্রিল, বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এবি ব্যাংকের বোর্ড সভা ২৬ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা গেছে। একই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

যমুনা ব্যাংকের বোর্ড সভা ২৬ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

স্ট্যার্ন্ডাড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়াও একই দিনে বিকেল ৪টায়, ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের বোর্ড সভা ২৫ এপ্রিল, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

নর্দার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

প্যাসিফিক ডেনিমসের বোর্ড সভা ২৬ এপ্রিল, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ এপ্রিল, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা গেছে। একই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা ২২ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কসের বোর্ড সভা ২৪ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

গ্রামীণ ফোনের বোর্ড সভা ১৯ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

গ্রামিন ওয়ান: স্কিম টু মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৪ এপ্রিল, বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০