আজ ৯ কোম্পানির বোর্ড সভা

প্রচ্ছদ » Uncategorized » আজ ৯ কোম্পানির বোর্ড সভা

board meetingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ ও ট্রাস্টি সভা আজ (১৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্সের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

আরএকে সিরামিকের বোর্ড সভা ৩টায়, ফাস ফাইন্যান্সের বিকেল সাড়ে ৩টায় ও এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা বিকেল ২.৫০টায় অনুষ্ঠিত হবে। এই তিন কোম্পানির বোর্ড ও ট্রাস্টি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা বিকেল ২.৪৫টায় অনুষ্ঠিত হবে। এ ফান্ডের ট্রাস্টি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

এছাড়াও আজ ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকেল ২.৩৫টায়, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের বিকেল ২.৪০টায়, ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের বিকেল ২.৫৫টায় এবং এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা ৩.০৫টায় অনুষ্ঠিত হবে। এ চার কোম্পানির ট্রাস্টি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০