অসাধু চক্র টাকার বিনিময়ে পুঁজিবাজারে তথ্য ফাঁস

প্রচ্ছদ » স্বাস্থ্য » অসাধু চক্র টাকার বিনিময়ে পুঁজিবাজারে তথ্য ফাঁস

marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের বিভিন্ন ইস্যু নিয়ে এনটিভি ‘মার্কেট ওয়াচ’ নামে একটি অনুষ্ঠান প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সম্প্রচার করে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় তার গুরুত্বপূর্ণ অংশ এখানে তুলে ধরা হলো:

প্রতিনিয়ত কিছু অসাধু চক্র টাকার বিনিময়ে তথ্য ফাঁস করছে। কোম্পানিগুলোর তথ্য বাজারে আসার আগেই এ চক্র শেয়ার সংগ্রহ করে নিজেদের অবস্থান করে নেয়। তথ্য প্রকাশের পরে সাধারণ বিনিয়োগকারীরা ওই শেয়ারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। তাই ইনসাইডার ট্রেডিং বা আগাম তথ্য ফাঁসের বিষয়টি বন্ধ করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আইন খুবই দুর্বল এবং তার প্রয়োগও তেমন দেখা যায় না। গতকাল এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে বিষয়টি আলোচিত হয়। হাসিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন ওমেরা ফুয়েলস লিমিটেডের সিইও আকতার হোসেন সান্নামাত এবং পুঁজিবাজার বিশ্লেষক হাসান মাহামুদ বিল্পব।

আকতার হোসেন সান্নামাত বলেন, পুঁজিবাজারকে তখনই ভালো বলা যাবে যখন সেটি ধারাবাহিকভাবে উন্নতি করবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর কমানোর ঘোষণায় স্বাভাবিকভাবে বিনিয়োগকারীর মধ্যে একটি আস্থার সৃষ্টি হয়েছিল। কারণ এক শতাংশ সিআরআর কমানোতে ব্যাংকগুলোর হাতে প্রায় ১০ হাজার কোটি টাকার তারল্য থাকছে। বর্তমানে ব্যাংকের তারল্য সংকট সমাধানের জন্য এটি পর্যাপ্ত। তিনি বলেন, প্রতিনিয়ত কিছু অসাধু চক্র টাকার বিনিময়ে তথ্য ফাঁস করছে। কোম্পানিগুলোর তথ্য বাজারে আসার আগেই এ চক্র শেয়ার সংগ্রহ করে নিজেদের অবস্থান করে নেয়। তথ্য প্রকাশের পরে সাধারণ বিনিয়োগকারীরা ওই শেয়ারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। তাই ইনসাইডার ট্রেডিং বা আগাম তথ্য ফাঁসের বিষয়টি বন্ধ করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। যদিও তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আইন খুবই দুর্বল এবং তার প্রয়োগও তেমন দেখা যায় না। দেখা যায় অসাধু চক্র আগাম তথ্য ফাঁস করে যে টাকা আয় করে তার তুলনায় জরিমানা নিতান্তই কম। যে কারণে তারা এ কাজটি করতে দ্বিধাবোধ করে না। তাই আমার মনে হয়, এদের বিরুদ্ধে কঠোর সাজার ব্যবস্থা করা দরকার।

পুঁজিবাজারের উন্নতি না হওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে, অধিকাংশ বিনিয়োগকারী মনে করে ক্যাপিটাল মার্কেট একটি দৈনিক বেচাকেনা করার জায়গা। এখানে তাদের স্বল্প সময়ে অধিক লাভের প্রবণতা থাকে। আসলে কিন্ত তা নয়। এটি মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। তাছাড়া আমাদের দেশে কোম্পানির সম্প্রসারণ বা নতুন শিল্পায়নের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। প্রকৃতপক্ষে ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা। আর দীর্ঘমেয়াদি বৃহৎ ঋণের জন্য পুঁজিবাজারকে ব্যবহার করার কথা, যা অধিকাংশ দেশগুলোতেই হয়ে থাকে। যদি বড় প্রকল্পগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা যেত তাহলে বাজার সম্প্রসারিত হতো। এতে লেনদেন ও ভলিউম বাড়তো।

হাসান মাহামুদ বিল্পব বলেন, ২০১০ সালের পর থেকে পুঁজিবাজারে উল্লেখ করার মতো তেমন কোনো ভালো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। দেশের নাম করা ২০টি ওষুধ কোম্পানির মধ্যে মাত্র পাঁচটি কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে। এতদিনে আমরা ইউনিলিভারের মতো একটি ভালো কোম্পানিকে বাজারে আনতে পারিনি অথচ আমাদের পাশের দেশ কিন্তু ঠিকই তা পেরেছে। আর এ ধরনের ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আনতে পারলে বাজারের চেহারা এমনিতেই বদলে যাবে এবং বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা অনেক বেড়ে যেত। যখন গ্রামীণফোন পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হয় তখন বাজার একটি ভালো অবস্থানে গিয়েছিল।

সূত্র: শেয়ারবার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০