অগ্নি সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » অগ্নি সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০, সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৭ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ ডিসেম্বর , ২০২০।








