অগ্রণী ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ বুধবার
প্রচ্ছদ » Uncategorized » অগ্রণী ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ বুধবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ২ সেপ্টেম্বর রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ সেপ্টেম্বর , ২০২০।








