অনন্ত জলিলের শুটিং দেখলেই হলিউড সিনেমার অভিজ্ঞতা

প্রচ্ছদ » Uncategorized » অনন্ত জলিলের শুটিং দেখলেই হলিউড সিনেমার অভিজ্ঞতা

ananta jalilপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অনন্ত জলিলের সিনেমার শুটিং দেখলেই হলিউড সিনেমার শুটিং দেখার অভিজ্ঞতা হয়ে যাবে, এমনটাই দাবি করে ভক্তদের ‘দিন দ্য ডে’ সিনেমার শুটিং দেখার আমন্ত্রণ জানালেন ঢালিউডের আলোচিত নায়ক অনন্ত জলিল।

আগামী ৮ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর স্কটিশ ভিলেজ, ডুমনি, খিলক্ষেত (বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরার ৩০০ ফিট থেকে পিংক সিটি হাউজিং এর পাশে) এলাকায় ‘দিন দ্য ডে’ সিনেমার বেশকিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করতে যাচ্ছেন অনন্ত জলিল। এখানেই ভক্ত ও সাংবাদিকদের শুটিং দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই নায়ক।

কিছুদিন আগে হলিউডের একটি সিনেমা’র শুটিং হয়েছে রাজধানীতে। বুড়িগঙ্গা ব্রিজসহ ঢাকার বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিনেমাটির অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। শুটিং এতটাই গোপনীয়তার মধ্যে করা হয় যে, খুব কমসংখ্যক মানুষ তা দেখেছে। ফলে হলিউডের সিনেমার শুটিং স্বচক্ষে দেখার সুযোগ অনেকেরই হয়নি।

শনিবার বিকেলে অনন্ত জলিল তার অফিসিয়াল পেজে এই স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, ‘দিন দ্য ডে’ নামে যে সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন, তা পুরোপুরি হলিউডের সিনেমার মতো আয়োজনে করা হচ্ছে ।

অনন্ত জলিল বলেন, ‘ইতোমধ্যে আমাদের সিনেমাটির কিছু অংশের শুটিং ইরান ও আফগানিস্তান সীমান্তের দুর্গম এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে হয়েছে। আপনারা জানেন শুটিং করতে গিয়ে আমি আহত হয়েছিলাম। এখন সুস্থ হয়ে দেশে সিনেমাটির শুটিং করছি। ইতোমধ্যে ইরান থেকে ১৮ জন বিশ্বমানের টেকনিশিয়ান ও কলাকুশলীর টিম বাংলাদেশে অবস্থান করছে।

ব্যাপক অ্যারেঞ্জমেন্ট এবং ভয়াবহ অ্যাকশন ও এক্সপ্লোসিভের রিয়েল ইফেক্ট নিয়ে সিনেমাটির শুটিং এখন ঢাকায় হচ্ছে । সম্প্রতি হেমায়েতপুরে শিল্প পার্ক এলাকার কাছে ‘রিয়েল কার এক্সপ্লেশনে’র দৃশ্যের শুটিং হয়েছে। আগামী ৮ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর স্কটিশ ভিলেজ এলাকায় ‘দিন দ্য ডে’ সিনেমার বেশকিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করবো। এ অ্যাকশন দৃশ্যে কী অ্যারেঞ্জমেন্ট থাকবে, তা স্বচক্ষে দেখার জন্য আপনাদের আমি অনন্ত জলিল আমন্ত্রণ জানাচ্ছি; আমার দৃঢ় বিশ্বাস বাস্তবে আমার ছবির সিনেমার শুটিং দেখে আপনি হলিউডের সিনেমা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ‘দিন-দ্য ডে’ ছবিতে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজকও তিনি। ছবিটির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০