অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো সিভিও পেট্রোকেমিক্যাল
প্রচ্ছদ » Uncategorized » অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো সিভিও পেট্রোকেমিক্যাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি কনডেনসেট সরবরাহ স্থগিত থাকার কারণে উৎপাদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির কনডেনসেট সরবরাহ চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। একারণে গত তিন মাস কোম্পানিটির উৎপাদনও বন্ধ ছিল। বর্তমানে বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে কনডেনসেট সরবরাহ চালুর জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যার কারণে কোম্পানিটি উৎপাদন চালু করতে পারছে না।
বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এর আগে গত ২৭ জুন একটি আদেশ জারি করা হয়। আদেশ অনুসারে, পেট্রোবাংলা পরবর্তী তিন মাসের জন্য তার সমস্ত প্রাইভেট কনডেনসেট প্লান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা অক্টোবর , ২০২০।








