অনুমোদিত মূলধন বাড়াবে পাওয়ার গ্রিড

প্রচ্ছদ » Uncategorized » অনুমোদিত মূলধন বাড়াবে পাওয়ার গ্রিড

powerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। সিদ্ধান্ত অনুযায়ী ৯ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটির মূলধন ১ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা করা হবে। অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ার হোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জানুয়ারি, ২০১৯, সকাল ১০টায়, মুক্তি হল, বিদ্যুৎ ভবন, ১ আব্দুলগনি রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

এদিকে, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে এ মূলধন বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০