অনেক দিন পর ভালোমন্দ খেলেন বৃদ্ধাশ্রমের ২৬ বৃদ্ধ
প্রচ্ছদ » Uncategorized » অনেক দিন পর ভালোমন্দ খেলেন বৃদ্ধাশ্রমের ২৬ বৃদ্ধপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: গোপালগঞ্জের হাইশুর বৃদ্ধাশ্রমের ২৬ জন বৃদ্ধকে দুই বেলা খাবার খাওয়াল স্বপ্ন ফেরিওয়ালা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হাইশুর গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রমে দুপুরে ও রাতে এ খাবার পরিবেশন করা হয়। এসময় পছন্দের খাবার পেয়ে আবেগাপ্লুত পড়েন বৃদ্ধরা।
তারা বলেন, অনেকদিন পর মাছ মাংস দিয়ে ভাত খেলাম। গত একমাস মন ভরে ভাত খাইতে পারি নাই। ছেলেদের অনেক টাকা কিন্তু আমাকে রাখার সামর্থ্য তাদের নেই। আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। পরে আমার এখানে ঠাঁই হয়েছে। মাঝে মধ্যে কিছু লোক এসে আমাদের ভালো মন্দ খাবার দেয়। আমরা তখন সকলেই তৃপ্তি করে খাই।
স্বপ্ন ফেরিওয়ালা সংগঠনের সমন্বয়ক ও প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মানিক বলেন, এক মানবিক পুলিশ কর্মকর্তার অর্থায়নে আমাদের এ আয়োজন। আমরা প্রতিমাসে একবার করে চেষ্টা করব এখানে এসে বৃদ্ধাদের মুখে কিছু ভালো মন্দ খাবার তুলে দেওয়ার। এছাড়াও আমরা প্রতিটি বৃদ্ধকে এক সপ্তাহের শুকনো খাবার দেব।
হাইশুর বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোষ বিশ্বাস বলেন, সম্প্রতি সকল পণ্যের দাম বেড়ে যাওয়ায় এখানে থাকা বৃদ্ধদের আগের মতো মাছ মাংস খাওয়াতে পারি না। মাঝে মধ্যে কিছু মানবিক মানুষ এসে তাদের মুখে ভালোমন্দ খাবার তুলে দেয়।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৮ অক্টোবর , ২০২২।








