অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে বেঁধে নির্যাতন

প্রচ্ছদ » অর্থনীতি » অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ তুলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার গোয়ালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবার গ্রামে সালিশ বসার কথা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসানুজ্জামান হাসান বুধবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের সেন্টু রহমানের বাড়িতে যান। এ সময় অনৈতিক কাজের অভিযোগ তুলে কতিপয় যুবক হাসান ও সেন্টুর স্ত্রী বিউটিকে একটি ঘরে আটকে রাখে।

এরপর বাড়ির সামনের একটি গাছে তাদের এক দড়িতে বাঁধা হয়। চলে মারপিট। প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর রাত সাড়ে ১০টার দিকে সালিশে বিচারের শর্তে তাদের দড়ির বাঁধন মুক্ত করা হয়। তবে সেন্টুর স্ত্রী বিউটিকে তুলে দেয়া হয় হাসানের বাড়িতে। এ নিয়ে গ্রামে উত্তেজনা চলছে।

নির্যাতনের শিকার হাসান বলেন, সেন্টু দিনমজুর। আমি কামলা খুঁজতে তার বাড়িতে গিয়েছিলাম। এ সময় গ্রামের একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ঘরে আটকে রাখে। পরে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালায়।

তিনি অভিযোগ করেন, গ্রামের ছাদেক আলীর ছেলে ওসমান, জামিল হোসেনের ছেলে কালাম, আসাদুলের ছেলে পলাশ, জালাল উদ্দিনের ছেলে মনোয়ারসহ বেশ কয়েকজন তাদের গাছে বেঁধে নির্যাতন করেন।

জানতে চাইলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১